Job 15:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোকদের মণ্ডলী বন্ধ্যা হবে, আগুন উৎকোচ-তাঁবুগুলো গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ভক্তিহীনদের সমবেত জনসমষ্টি নির্বংশ হবে, ও যারা ঘুস নিতে ভালোবাসে তাদের তাঁবু আগুন গ্রাস করে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পামরদের মণ্ডলী বন্ধ্যা হইবে, অগ্নি উৎকোচ-তাম্বু সকল গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পামরদের মণ্ডলী বন্ধ্যা হইবে, অগ্নি উৎকোচ-তাম্বু সকল গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের প্রতি ভক্তিহীনদের কোন ছেলেমেয়ে থাকবে না; তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র প্রতি ভয়হীনদের কোন ছেলেমেয়ে থাকবে না; তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধর্মাচারীদের বংশলোপ হবে উৎকোচের অর্থে তার নির্মিত গৃহ আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ এক দল ঈশ্বরবিহীন মানুষ ভাল ফল ফলাতে পারে না| যারা ঘুস নেয়, আগুন তাদের বাড়ী ধ্বংস করে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অধার্মিকদের মণ্ডলী বন্ধ্যা হবে; তাদের ঘুষের তাঁবু আগুন গ্রাস করবে।