Job 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো আল্লাহ্ভয় ছেড়ে দিচ্ছ, তাঁর কাছে মুনাজাত করা কমিয়ে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি এমনকি চুপিচুপি ভক্তিরও হানি ঘটাচ্ছ ও ঈশ্বরনিষ্ঠায় বাধা দিচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত ভয় ছাড়িয়া দিতেছ, ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনানুরাগ ক্ষীণ করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত ভয় ছাড়িয়া দিতেছ, ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনানুরাগ ক্ষীণ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি তো ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করা ছেড়ে দিয়েছ আর ঈশ্বরের কাছে প্রার্থনা করাও কমিয়ে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি তো আল্লাহ্কে ভয় করা ছেড়ে দিয়েছ আর আল্লাহ্র কাছে মুনাজাত করাও কমিয়ে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কথায় ঈশ্বরের প্রতি সম্ভ্রমবোধ বিনষ্ট হচ্ছে ঈশ্বরের কাছে ধ্যান প্রার্থনা করার পথে বাধা সৃষ্টি হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, যদি তোমার নিজেরই পথ থাকতো তাহলে কেউ আর ঈশ্বরকে শ্রদ্ধা করে তাঁর কাছে প্রার্থনা করতো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, তুমি ঈশ্বরের প্রতি সম্মান কমিয়ে দিয়েছ; তুমি তাঁর উপাসনা বন্ধ করেছ,