Job 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে আমার বিরুদ্ধে মুখ খুলে হা করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তারা আমার বিরুদ্ধে সমাগত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে বিদ্রুপ করার জন্য লোকেরা তাদের মুখ খুলেছে; অবজ্ঞাভরে তারা আমার গালে চড় মেরেছে ও আমার বিরুদ্ধে সমবেত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্ব্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে ঠাট্টা করবার জন্যই লোকে মুখ খোলে; ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারে আর আমার বিরুদ্ধে একসংগে জড়ো হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে ঠাট্টা করবার জন্যই লোকে মুখ খোলে; ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারে আর আমার বিরুদ্ধে একসংগে জমায়েত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে বিদ্রূপ ভরা চোখে আমাকে দেখছে, ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারছে আমার চারিদিকে তার তারা ভিড় করে দাঁড়িয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার চার দিকে লোক জন জড়ো হয়েছে| তারা আমাকে নিয়ে মজা করে এবং আমার গালে চড় মারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ করে; তারা আমার গালে থাপ্পড় মেরেছে নিন্দাপূর্ণ ভাবে; তারা আমার বিরুদ্ধে একসঙ্গে জোড় হয়েছে।