Job 16:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বারবার আমাকে ভেঙ্গে ফেলেন, তিনি বীরের মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারবার তিনি আমার উপরে ফেটে পড়েছেন; একজন যোদ্ধার মতো তিনি আমার দিকে ধেয়ে এসেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বারা আমাকে ভগ্ন করেন, তিনি বীরবৎ আমার বিরুদ্ধে দৌড়িয়া আইসেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বারা আমাকে ভগ্ন করেন, তিনি বীরবৎ আমার বিরুদ্ধে দৌড়াইয়া আইসেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারে বারে তিনি আমার রক্ষা-দেয়াল ভেংগে ফেলেছেন, যোদ্ধার মত করে তিনি আমার দিকে দৌড়ে এসেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারে বারে তিনি আমার রক্ষা-দেয়াল ভেংগে ফেলেছেন, যোদ্ধার মত করে তিনি আমার দিকে দৌড়ে এসেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছেন, রণোম্মত্ত যোদ্ধার মত রুদ্র রোষে। তিনি আমাকে আক্রমণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার বার ঈশ্বর আমায় আক্রমণ করেন| যুদ্ধের সৈন্যরা যেমন তেড়ে আসে তেমন করে তিনি আমার দিকে ছুটে আসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার দেওয়াল বার বার ভেঙ্গেছেন; তিনি যোদ্ধার মত আমার দিকে দৌড়ে আসেন।