Job 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের চামড়ার উপরে চট পরেছি, ধুলাতে আমার মাথা কলুষিত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনে নিয়েছি ও আমার ললাটটি ধুলোতে সমাধিস্থ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিজ চর্ম্মের উপরে চট বুনিয়াছি, ধূলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিজ চর্মের উপরে চট বুনিয়াছি, ধুলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চামড়ার উপরে আমি চট পরেছি; আমার অহংকার আমি ধুলায় লুটিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চামড়ার উপরে আমি চট পরেছি; আমার অহংকার আমি ধুলায় লুটিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শোকাচ্ছন্ন, ধারণ করেছি চটের বস্ত্র পরাজিত আমি, বসে আছি আজ ধূলার আসরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি নিদারুণ ভাবে দুঃখী, তাই আমি এই দুঃখের বস্ত্র পরেছি| আমি এই ধূলো ও ছাইয়ের ওপর বসে অনুভব করি যে আমি পরাজিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার চামড়ার উপরে চট বুনেছি; আমি আমার শিং মাটিতে কলুষিত করেছি।