Job 16:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মুখ দ্বারা তোমাদেরকে সবল করতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার মুখ তোমাদের উৎসাহ দেবে; আমার ঠোঁট থেকে সান্ত্বনা বের হয়ে তোমাদের যন্ত্রণার উপশম করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু মুখ দ্বারা তোমাদিগকে সবল করিতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু মুখ দ্বারা তোমাদিগকে সবল করিতাম, আমার ওষ্ঠের সান্ত্বনায় তোমাদের শান্তি হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত; আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত; আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কথার বন্যায় তোমাদের ভাসিয়ে দিতাম। পরামর্শ দিয়ে তোমাদের শক্তি জোগাতাম এবং বলে চলতাম সান্ত্বনার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তোমাদের উৎসাহ দিতাম এবং যে কথাগুলো বলছি, সেগুলো বলে তোমাদের আমি আশা দিতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা, আমি আমার মুখের কোথায় কেমন করে তোমাদের উত্সাহিত করব! আমার মুখের সান্ত্বনা কিভাবে তোমাদের দুঃখ হালকা করবে!