Job 16:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে ধরেছ, আর তা-ই আমার প্রতিকূলে সাক্ষ্য দিচ্ছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠছে; আমার মুখের উপরে প্রমাণ দিচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে কুঁকড়ে দিয়েছ—ও তা এক সাক্ষী হয়েছে; আমার শীর্ণতা উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে, আমার মুখের উপরে প্রমাণ দিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে; আমার মুখের উপরে প্রমাণ দিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ, আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে; আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ, আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে; আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে বন্দী করেছ তুমি তুমি আমার বিরোধী হয়ে দাঁড়িয়েছ। আমি অস্থিচর্মসার হয়েছি, লোকের কাছে আমার এই অবস্থা অপরাধের প্রমাণ বলে গৃহীত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমায় শীর্ণ ও দুর্বল করে দিয়েছেন, এর অর্থ, লোকে মনে করে যে আমি অপরাধী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমায় বেঁধেছ, যা নিজেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে; আমার শরীরের দুর্বলতা আমার বিরুদ্ধে উঠেছে এবং এটা আমার মুখের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।