Job 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি আমার ঘর বলে পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার বিছানা পেতে থাকি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই, যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমার ঘর হিসাবে আমি মৃতস্থানকে আশা করি, অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমার ঘর হিসাবে আমি কবরকে আশা করি, অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি জানি পাতালেই আমি থাকব মৃতলোকই আমার একমাত্র আশা, যেখানে অন্ধকারেই আমি পাতব শয্যা, ডুবে যাব নিদ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কবরকেই আমি আমার নতুন ঘর বলে হয়তো আশা করতে পারি| হয়তো অন্ধকার কবরে আমি আমার শয্যা পাতার আশা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেহেতু আমি পাতালকে আমার ঘর হিসাবে দেখি; যেহেতু আমি আমার খাট অন্ধকারে পাতি;