Job 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যি, বিদ্রূপকারীরা আমার নিকটস্থ, তাদের বিরোধ আমার চোখের সম্মুখে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে; তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠাট্টা-বিদ্রূপ কারীরা সত্যিই আমার চারপাশে আছে; তাদের বিরুদ্ধভাব আমি দেখতে পাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠাট্টা-বিদ্রূপকারীরা সত্যিই আমার চারপাশে আছে; তাদের বিরুদ্ধভাব আমি দেখতে পাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখতে পাচ্ছি, কী নিদারুণ ঘৃণায় প্রত্যেকটি মানুষ আমাকে ব্যঙ্গবিদ্রূপ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে আমার চারপাশে দাঁড়িয়ে আমার প্রতি বিদ্রূপের হাসি হাসছে| আমি দেখছি ওরা যেন আমায় টিটকিরি করছে ও অপমান করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবশ্যই সেখানে আমার সঙ্গে উপহসকেরা থাকবে; আমার চোখ সবদিন তাদের প্ররোচনা দেখবে।