Job 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ধার্মিক তার নিজের পথে অগ্রসর হবে, যার হাত পাক-পবিত্র, সে উত্তরোত্তর প্রবল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে, ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ধার্ম্মিক আপন পথে অগ্রসর হইবে, যে শুচিহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ধার্মিক আপন পথে অগ্রসর হইবে, যে শুচিহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে, আর যাদের হাত শুচি তারা দিনে দিনে শক্তিশালী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু খাঁটি লোকেরা তাদের পথে এগিয়ে যাবে, আর যাদের হাত পাক-সাফ তারা দিনে দিনে শক্তিশালী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা নিজেদের ধার্মিক বলে মনে করে, দিন দিন তাদের এই ধারণাই দৃঢ় হয় যে, তারাই ঠিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ভাল লোকরা ভাল জীবনযাপন করবে| নিস্পাপ লোকরা আরও শক্তিশালী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোক নিজের পথে চলবে; যে ব্যক্তি হাত পরিষ্কার করে সে দিন দিন শক্তিতে বৃদ্ধি পাবে।