Job 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চারদিকে নানা রকম ত্রাস তাকে ভয় দেখাবে, পদে পদে তাকে তাড়না করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবদিক থেকে আতঙ্ক তাকে ভয় দেখায় ও তার পায়ে পায়ে চলতে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চারিদিকে নানাবিধ ত্রাস তাহাকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চারিদিকে নানাবিধ ত্রাস তাহাকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভয় তার চারপাশে থাকবে; তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভয় তার চারপাশে থাকবে; তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভীষিকা তাকে ঘিরে ধরবে চারিদিক থেকে, পিছু পিছু তাড়া করবে তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে| প্রত্যেকটি পদক্ষেপেই ভয় ওকে অনুসরণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আতঙ্ক চারিদিক দিয়ে তাকে ভয় দেখাবে; তারা প্রতি পদে তাকে তাড়া করবে।