Job 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সঙ্গে সম্পর্কহীনেরা তার তাঁবুতে বাস করবে, তার বাসস্থানে গন্ধক ছড়ান যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার তাঁবুতে আগুন বসবাস করে; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অসমপর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার তাম্বুতে তার নিজের কিছুই থাকবে না; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার তাঁবুতে বাস করবে অন্য লোক যার সঙ্গে তার কোন সম্পর্ক নেই, জীবাণুমুক্ত করার জন্য তার বাসস্থানে ছড়ান হবে গন্ধক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার ঘরে কিছুই পড়ে থাকবে না| কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা তার নিজের ইচ্ছায় তার তাঁবুতে বাস করবে না, তারপর তারা দেখবে যে তাদের ঘরে গন্ধক ছড়ানো হয়েছে।