Job 18:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার দুর্দশায় পশ্চিমদেশীয়েরা স্তম্ভিত হবে, পূর্বদেশীয়েরা ভয়ে রোমাঞ্চিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাশ্চাত্যের মানুষজন তার এই পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে; প্রাচ্যের লোকজনও ভয়গ্রস্ত হয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার দুর্দিনে পশ্চিমদেশীয়েরা স্তম্ভিত হইবে, পূর্ব্বদেশীয়েরা ভয়ে রোমাঞ্চিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার দুর্দিনে পশ্চিমদেশীয়েরা স্তম্ভিত হইবে, পূর্বদেশীয়েরা ভয়ে রোমাঞ্চিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দেশের লোকেরা তার দুর্ভাগ্য দেখে অবাক হবে, আর পূর্বদেশের লোকদের ভীষণ ভয় ধরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দেশের লোকেরা তার দুর্ভাগ্য দেখে অবাক হবে, আর পূর্বদেশের লোকদের ভীষণ ভয় ধরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ব থেকে পশ্চিমের যারা তার এই পরিণতির কথা শুনবে ভয়ে শিউরে উঠবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার প্রতি কি হয়েছিল দেখে পশ্চিমের লোকরা চমকে উঠবে| পূর্বের লোকরাও ভয়ে আড়ষ্ট হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তাদের যা হবে তা দেখে যারা পশ্চিমে বাস করে তারা তাদের ধ্বংসকার্য দেখে আতঙ্কিত হবে; যা রা পূর্বে বাস করে তার এতে ভয় পাবে।