Job 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো ক্রোধে নিজেকে বিদীর্ণ করছো, তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করা যাবে? শৈলকে কি স্বস্থান থেকে সরিয়ে দিতে হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাগের বশে তুমি তো নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছ, তোমার জন্য কি এই পৃথিবীকে পরিত্যক্ত হতে হবে? বা পাষাণ-পাথরগুলিকে কি স্বস্থান থেকে সরে যেতে হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ; তোমার জন্য কি পৃথিবী ত্যাগ করতে হবে? নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তো রাগে নিজেকে টুকরা টুকরা করছ; তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করতে হবে? নাকি পাহাড়কে তার জায়গা থেকে সরিয়ে দিতে হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রোধের বশে তুমি নিজেকে ক্ষতবিক্ষত করছ, কিন্তু তোমরা ক্রোধের জন্য কি পরিত্যক্ত হবে পৃথিবী? অথবা তোমাকে তুষ্ট করার জন্য ঈশ্বর কি অপসারিত করবেন পর্বতমালাকে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে| লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে? তুমি কি মনে কর, যে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ, তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে?