Job 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের আলো তো নির্বাপিত হবে, তার আগুনের শিখা নিস্তেজ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দুষ্টদের প্রদীপ তো নিবে যায়; তার আগুনের শিখা নিস্তেজ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের দীপ্তি ত নির্ব্বাণ হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের দীপ্তি ত নির্বাপিত হইবে, তাহার অগ্নিশিখা নিস্তেজ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে; তার আগুনের শিখা জ্বলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দুষ্টের বাতি নিভিয়ে ফেলা হবে; তার আগুনের শিখা জ্বলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের আলো অবশ্যই নিভে যাবে, তার শিখা আর কখনও আলো দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে| তার আগুন দগ্ধ করা বন্ধ করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যি, পাপীদের আলো নেভান হবে; তার আগুনের শিখা উজ্জ্বল হবে না।