Job 18:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বলের গতি খর্ব করা যাবে, সে নিজের পরামর্শ দ্বারাই নিপাতিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পদধ্বনির শব্দ দুর্বল হয়; তার নিজের ফন্দি তাকে পেড়ে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বলের গতি খর্ব্ব করা যাইবে, সে আপনার পরামর্শ দ্বারাই নিপাতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বলের গতি খর্ব করা যাইবে, সে আপনার পরামর্শ দ্বারাই নিপাতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার চলবার শক্তি দুর্বল হবে; তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার চলবার শক্তি দুর্বল হবে; তার দেওয়া পরামর্শই তাকে নীচে ফেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পদক্ষেপ ছিল দৃঢ়, কিন্তু আজ সে উছোট খাবে, তার নিজের গড়া পরিকল্পনাই তার পতন ঘটাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না| কিন্তু সে আস্তে আস্তে দুর্বলের মত হাঁটবে| তার নিজের মন্দ বুদ্ধিই ওর পতন ঘটাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পায়ের শক্তি কমান হবে; তার নিজের পরিকল্পনা তাকে ফেলে দেবে।