Job 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তো নিজের পদসঞ্চারে জালের মধ্যে চালিত হয়, সে ফাঁস-কলের উপর দিয়ে গমন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পা তাকে ধাক্কা মেরে জালে ফেলে দেয়; সে রাস্তা ভুলে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ত আপন পাদসঞ্চারে জালমধ্যে চালিত হয়, সে ফাঁশ-কলের উপর দিয়া গমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ত আপন পাদসঞ্চারে জালমধ্যে চালিত হয়, সে ফাঁশ-কলের উপর দিয়া গমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে; সে সেই জালের মধ্যে পা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে; সে সেই জালের মধ্যে পা দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে এগিয়ে চলেছে ফাঁদের দিকে তার নিজের চরণই তাকে টেনে নিয়ে যাচ্ছে ফাঁদের মাঝখানে, সে নিজেই গিয়ে গর্তে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে| সে ফাঁদের ওপর দিয়েই হাঁটবে এবং ধরা পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তার নিজের পায়ের দ্বারাই সে জালে পড়বে; সে ফাঁদের মধ্যে দিয়ে হাঁটবে।