Job 19:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সমস্ত সৈন্য একসঙ্গে আসছে; তারা আমার বিরুদ্ধে জোট বাঁধছে, আমার তাঁবুর চারদিকে শিবির স্থাপন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সৈন্যবাহিনী বেগে ধেয়ে আসছে; আমার বিরুদ্ধে তারা এক অবরোধ-পথ নির্মাণ করেছে ও আমার তাঁবুর চারপাশে শিবির স্থাপন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সৈন্য সকল একসঙ্গে আসিতেছে, তাহারা আমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিতেছে, আমার তাম্বুর চারিদিকে শিবির স্থাপন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সৈন্য সকল একসঙ্গে আসিতেছে, তাহারা আমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিতেছে, আমার তাম্বুর চারিদিকে শিবির স্থাপন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সৈন্যেরা দল বেঁধে এগিয়ে আসছে; আক্রমণের জন্য তারা আমার বিরুদ্ধে দেয়াল পার হবার রাস্তা তৈরী করেছে, আমার তাম্বুর চারপাশে ঘেরাও করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সৈন্যেরা দল বেঁধে এগিয়ে আসছে; আক্রমণের জন্য তারা আমার বিরুদ্ধে দেয়াল পার হবার রাস্তা তৈরী করেছে, আমার তাম্বুর চারপাশে ঘেরাও করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিরুদ্ধে তিনি সৈন্যবাহিনী পাঠিয়েছেন আমাকে আক্রমণ করার জন্য। তারা আমার শিবিরের চারিধারে পরিখা খনন করে অবরোধ করেছে আমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে আক্রমণ করার জন্য ঈশ্বর তাঁর সৈন্যদের পাঠিয়েছেন| আমার বিরুদ্ধে তারা আক্রমণের মঞ্চ গড়েছে| আমার তাঁবুর চারদিকে ওরা আস্তানা গেড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর সৈন্যরা একসঙ্গে আসছে; তারা আমার বিরুদ্ধে ঢিবি স্থাপন করে অবরোধ করেছে এবং আমার তাঁবুর চারিদিকে শিবির করেছে।