Job 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমার জ্ঞাতিদের আমা থেকে দূরে রেখেছেন, আমার পরিচিতেরা অপরিচিতের মত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি আমার কাছ থেকে আমার পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছেন; আমার পরিচিত লোকজনও আমার কাছে পুরোপুরি অপরিচিত হয়ে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মম জ্ঞাতিদিগকে আমা হইতে দূরে রাখিয়াছেন, আমার পরিচিতেরা অপরিচিতের ন্যায় হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মম জ্ঞাতিদিগকে আমা হইতে দূরে রাখিয়াছেন, আমার পরিচিতেরা অপরিচিতের ন্যায় হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তিনি আমার কাছ থেকে আমার ভাইদের আলাদা করে দিয়েছেন; আমার চেনা লোকেরা অচেনার মত ব্যবহার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তিনি আমার কাছ থেকে আমার ভাইদের আলাদা করে দিয়েছেন; আমার চেনা লোকেরা অচেনার মত ব্যবহার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমার ভাইদের দূরে সরিয়ে দিয়েছেন, আমার পরিচিত লোকদের কাছে আমি আজ সম্পূর্ণ অপরিচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর আমার আত্মীয়দের আমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন| এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধুরা আমার প্রতি অচেনা লোকের মত ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার ভাইদের আমার কাছ থেকে দূরে রেখেছেন; আমার পরিচিতরা সম্পূর্ণ আমার থেকে বিচ্ছিন্ন।