Job 19:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বাড়ির প্রবাসীরা ও আমার বাঁদীরা আমাকে অপরিচিতের মত জ্ঞান করে, আমি তাদের দৃষ্টিতে বিজাতীয় হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অতিথিরা ও আমার ক্রীতদাসীরা আমাকে এক বিদেশি বলে গণ্য করছে; তারা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে যেন আমি এক আগন্তুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার গৃহের প্রবাসীরা ও আমার দাসীগণ আমাকে অপরিচিতের ন্যায় জ্ঞান করে, আমি তাহাদের দৃষ্টিতে বিজাতীয় হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার গৃহের প্রবাসীরা ও আমার দাসীগণ আমাকে অপরিচিতের ন্যায় জ্ঞান করে, আমি তাহাদের দৃষ্টিতে বিজাতীয় হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অতিথি ও দাসীরা আমাকে যেন চেনেই না; তারা আমাকে বিদেশী হিসাবে দেখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মেহমান ও বান্দীরা আমাকে যেন চেনেই না; তারা আমাকে বিদেশী হিসাবে দেখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বাড়ির অতিথিরা ভুলে গেছে আমাকে। আমার দাসীরা আমার সঙ্গে অচেনা আগন্তুকের মত ব্যবহার করে তাদের চোখে আমি আজ একজন বিদেশী মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার বাড়ীর দর্শনার্থী এবং দাসীরা এমন ভাবে আমার দিকে তাকায় যেন আমি আগন্তুক এবং বিদেশী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা একদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকছে এবং আমার দাসীরা আমায় অপরিচিতদের মত বিবেচনা করেছে; আমি তাদের চোখে বিদেশী।