Job 19:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গোলামকে ডাকি, সে আমাকে জবাব দেয় না, যদিও আমি নিজের মুখে তাকে ফরিয়াদ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার দাসকে ডাকছি, কিন্তু সে উত্তর দিচ্ছে না, যদিও নিজের মুখেই আমি তাকে অনুরোধ জানাচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দাসকে ডাকি, সে আমাকে উত্তর দেয় না, যদিও আমি নিজ মুখে তাহাকে বিনতি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দাসকে ডাকি, সে আমাকে উত্তর দেয় না, যদিও আমি নিজ মুখে তাহাকে বিনতি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দাসকে ডাকলে সে সাড়া দেয় না, নিজের মুখে মিনতি করলেও উত্তর দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার গোলামকে ডাকলে সে সাড়া দেয় না, নিজের মুখে মিনতি করলেও জবাব দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি আমার ভৃত্যকে ডাকি সে উত্তর দেয় না। সাহায্যের জন্য অনুরোধ করলেও সাড়া দেয় না, অনেক অনুনয় করতে হয় তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার ভৃত্যকে ডাকি কিন্তু সে সাড়া দেয় না| এখন আমাকে আমার ভৃত্যের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার দাসকে ডাকি, কিন্তু সে আমায় কোন উত্তর দেয় না, যদিও আমি নিজে মুখে তার কাছে অনুনয় করি।