Job 19:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌র মত করে কেন আমাকে তাড়না কর? আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মতো তোমরাও কেন আমার পশ্চাদ্ধাবন করছ? আমার মাংস কি তোমরা যথেষ্ট পরিমাণে খেয়ে ফেলোনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের ন্যায় কেন আমাকে তাড়না কর? আমার মাংস ভক্ষণ করিতে কি ক্ষান্ত হইবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের ন্যায় কেন আমাকে তাড়না কর? আমার মাংস ভক্ষণ করিতে কি ক্ষান্ত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মত করে কেন তোমরা আমার পিছনে তাড়া করছ? তোমরা কি আমাকে কষ্ট দেওয়া থামাবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র মত করে কেন তোমরা আমার পিছনে তাড়া করছ? তোমরা কি আমাকে কষ্ট দেওয়া থামাবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমাকে তাড়না করে চলেছেন, আবার একই ভাবে তাঁর মত তোমরাও কেন আমায় কষ্ট দিচ্ছ? এত যন্ত্রণা দিয়েও কি তোমাদের তৃপ্তি হয়নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন করে ঈশ্বর আমায় তাড়া করেছেন তোমরাও কেন তেমনি করছো? তোমরা কি আমায় যথেষ্ট আক্রমণ করনি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তোমরা আমায় অত্যাচার কর যেন তোমরাই ঈশ্বর; আমার মাংস খেয়েও তোমরা কেন তৃপ্ত নও?