Job 19:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাঁকে আমার সপক্ষ দেখব, আমারই চোখ দেখবে, অন্যে নয়। বুকের মধ্যে আমার অন্তর ক্ষীণ হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি স্বয়ং তাঁকে দেখব স্বচক্ষে দেখব—আমিই দেখব, আর কেউ নয়। মনে মনে আমার হৃদয় কত আকুলভাবে কামনা করছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাঁহাকে আপনার সপক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়। বক্ষোমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাঁহাকে আপনার সপক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়। বক্ষমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজেই তাঁকে দেখব; অন্যে নয়, কিন্তু আমি আমার নিজের চোখেই তাঁকে দেখব। আমার অন্তর আকুলভাবে তা চাইছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজেই তাঁকে দেখব; অন্যে নয়, কিন্তু আমি আমার নিজের চোখেই তাঁকে দেখব। আমার অন্তর আকুলভাবে তা চাইছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বচক্ষে তাঁকে দেখব, আর কাউকে নয়! আমারই পক্ষে তিনি দাঁড়াবেন। হৃদয় আমার শঙ্কায় ব্যাকুল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজের চোখে ঈশ্বরকে দেখবো| অন্য কেউ নয়, আমি নিজে ঈশ্বরকে দেখবো, এবং তা আমাকে কতখানি অভিভূত করবে তা আমি বলতে পারবো না! আমার শক্তি সম্পূর্ণভাবে চলে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাঁকে দেখব, আমি নিজে তাঁকে আমার পাশে দেখব; আমার চোখ তাঁকে অপরিচিতের মত দেখবে না। আমার হৃদয় আমার মধ্যে অচল হয়েছে।