Job 19:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কেননা আল্লাহ্র ক্রোধ তলোয়ারের দণ্ড নিয়ে আসে, তাঁর বিচার আছে, এই কথা তোমাদের জানা উচিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরোয়ালের ভয়ে তোমাদেরই ভীত হওয়া উচিত; যেহেতু ক্রোধ তরোয়াল দ্বারাই দণ্ড নিয়ে আসবে, ও তখনই তোমরা জানতে পারবে যে বিচার আছে। ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তোমরা খড়্গ হইতে ভীত হও, কেননা খড়্গের দণ্ড ক্রোধময়, বিচার আছে, ইহা তোমাদের জানা উচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তোমরা খড়্গ হইতে ভীত হও, কেননা খড়্গের দণ্ড ক্রোধময়, বিচার আছে, ইহা তোমাদের জানা উচিৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কারণ ঈশ্বরের ক্রোধ তলোয়ারের মধ্য দিয়ে শাস্তি নিয়ে আসে; আর এইভাবেই তোমরা জানতে পারবে যে, বিচার আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কারণ আল্লাহ্র রাগ তলোয়ারের মধ্য দিয়ে শাস্তি নিয়ে আসে; আর এইভাবেই তোমরা জানতে পারবে যে, বিচার আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তরবারির ভয়ে তোমাদেরই ভীত হওয়া উচিত, কারণ ঈশ্বরের ক্রোধের দণ্ড তরবারির আঘাত হয়ে নেমে আসে, যাতে তোমরা জানতে পার যে ন্যায় বিচারক একজন আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একটি তরবারীকে তোমাদের প্রত্যেকেরই নিজের থেকে ভয় পাওয়া উচিৎ! কেন? কারণ তরবারিই তোমাদের ক্রোধের প্রাপ্য| তখন তোমরা বুঝবে, বিচারের সময় বলে কিছু আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তলোয়ারের থেকে ভয় পাও, কারণ ক্রোধ তলোয়ারের শাস্তি নিয়ে আসে, যাতে তোমরা জানতে পার বিচার আছে।”