Job 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হোক, যদি আমি ভুল করে থাকি, তবে সেই ভুলের ফল আমারই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সত্যিই আমি বিপথে গিয়েছি, তবে আমার ভুলভ্রান্তি শুধু আমারই উদ্বেগের বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, যদি আমি ভ্রম করিয়া থাকি, তবে সেই ভ্রমের ফল আমারই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, যদি আমি ভ্রম করিয়া থাকি, তবে সেই ভুলের ফল আমারই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সত্যিই আমি বিপথে গিয়ে থাকি, তবে তার ফল তো আমার একারই পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সত্যিই আমি বিপথে গিয়ে থাকি, তবে তার ফল তো আমার একারই পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমি ভুল করেই থাকি তাহলে সে ভুলে আমারই ক্ষতি, তাতে তোমাদের কি আসে যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি যদি আমি অপরাধ করে থাকি, তা আমার সমস্যা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি এটা প্রকৃতই সত্য হয় যে আমি ভুল করেছি, আমার ভুল আমার নিজেরই থাকবে।