Job 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি যখন আমার প্রতি অন্যায় হচ্ছে বলে কান্নাকাটি করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হচ্ছে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদিও আমি আর্তনাদ করে বলি, ‘হিংস্রতা!’ তাও আমি কোনও সাড়া পাই না; যদিও আমি সাহায্যের জন্য চিৎকার করি, তাও কোথাও ন্যায়বিচার নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি অন্যায়প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্ত্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার প্রতি অন্যায় করা হয়েছে বলে চিৎকার করলেও আমি কোন উত্তর পাই না; কান্নাকাটি করলেও কোন বিচার পাই না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার প্রতি অন্যায় করা হয়েছে বলে চিৎকার করলেও আমি কোন জবাব পাই না; কান্নাকাটি করলেও কোন বিচার পাই না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি অত্যাচারের প্রতিবাদে আর্তনাদ করি কিন্তু সেই আর্তনাদ কেউ শোনে না, আমি চীৎকার করে উঠি কিন্তু ন্যায় বিচার কোথাও নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চিৎকার করি, ‘ও আমায় আঘাত করেছে!’ কিন্তু আমি কোন উত্তর পাই না| এমনকি যদি আমি সাহায্যের জন্য উচ্চস্বরে ডাক দিই, সুবিচার হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি কাঁদি যে আমি ভুল কাজ করছি, কিন্তু আমি উত্তর পাইনি; আমি কেঁদেছি সাহায্যের জন্য, কিন্তু ন্যায়বিচার পাইনি।