Job 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি অলঙ্ঘনীয় প্রাচীর দ্বারা আমার পথ রুদ্ধ করেছেন, আমার সমস্ত পথ অন্ধকারে ঢেকে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমার পথ অবরুদ্ধ করেছেন যেন আমি পার হতে না পারি; তিনি আমার পথ অন্ধকারাবৃত করে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অলঙ্ঘনীয় বেড়া দ্বারা আমার পথ রুদ্ধ, এবং আমার মার্গ অন্ধকারাবৃত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অলঙ্ঘনীয় বেড়া দ্বারা আমার পথ রুদ্ধ, এবং আমার মার্গ অন্ধকারাবৃত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমার পথে বেড়া দিয়েছেন বলে আমি পার হতে পারছি না; আমার সব পথ তিনি অন্ধকারে ঢেকে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমার পথে বেড়া দিয়েছেন বলে আমি পার হতে পারছি না; আমার সব পথ তিনি অন্ধকারে ঢেকে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর প্রাচীর তুলে আমার পথ বন্ধ করেছেন, যাতে আমি সে পথ দিয়ে যেতে না পারি। তিনি অন্ধকারে আচ্ছন্ন করেছেন আমার পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমার পথ রুদ্ধ করে দিয়েছেন তাই আমি এগিয়ে যেতে পারি না| তিনি আমার পথকে অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার রাস্তায় দেয়াল তুলেছেন যাতে আমি যেতে না পারি এবং তিনি আমার রাস্তা অন্ধকার করেছেন।