Job 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক দিন আল্লাহ্‌র পুত্ররা মাবুদের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য উপস্থিত হলে তাঁদের মধ্যে শয়তানও মাবুদের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য আর একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন, এবং শয়তানও তাদের সঙ্গে নিজেকে তাঁর সামনে উপস্থিত করার জন্য এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক দিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইতে তাঁহাদের মধ্যে শয়তানও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইলে তাঁহাদের মধ্যে শয়তানও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন, আর শয়তানও তাঁর সামনে উপস্থিত হবার জন্য স্বর্গদূতদের সংগে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর একদিন ফেরেশতারা মাবুদের সামনে গিয়ে উপস্থিত হলেন, আর শয়তানও তাঁর সামনে উপস্থিত হবার জন্য ফেরেশতাদের সংগে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একদিন প্রভু পরমেশ্বরের সাক্ষাতে স্বর্গদূতদের সমাবেশে শয়তানও তাঁদের সঙ্গে প্রভুর সামনে উপস্থিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর একদিন দেবদূতরা প্রভুর সঙ্গে দেখা করতে এলেন| শয়তানও তাদের সঙ্গে প্রভুর কাছে দেখা করতে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার এক দিন যখন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করতে এলেন, শয়তানও তাদের মাঝে এলো নিজেকে সদাপ্রভুর সামনে উপস্থিত করতে।