Job 2:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সাত দিন ও সাত রাত তাঁর সঙ্গে ভূমিতে বসে থাকলেন, তাঁকে কেউ কিছুই বললেন না; কারণ তাঁরা দেখলেন, তাঁর যাতনা কি ভীষণ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁর সাথে তারা সাত দিন, সাত রাত মাটিতে বসে থাকলেন। কেউ তাঁকে কোনও কথা বললেন না, কারণ তারা দেখলেন যে তাঁর পীড়া খুবই কষ্টদায়ক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সাত দিন ও সাত রাত্রি তাঁহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন, তাঁহাকে কেহ কিছুই কহিলেন না; কারণ তাঁহারা দেখিলেন, তাঁহার যাতনা অতি কঠোর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সাত দিন ও সাত রাত্রি তাঁহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন, তাঁহাকে কেহ কিছুই কহিলেন না; কারণ তাঁহারা দেখিলেন, তাঁহার যাতনা অতি কঠোর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তাঁরা সাত দিন ও সাত রাত তাঁর সংগে মাটিতে বসে রইলেন। তাঁদের মধ্যে কেউ তাঁকে কিছুই বললেন না, কারণ তাঁর কষ্ট যে কি ভীষণ তা তাঁরা দেখতেই পাচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তাঁরা সাত দিন ও সাত রাত তাঁর সংগে মাটিতে বসে রইলেন। তাঁদের মধ্যে কেউ তাঁকে কিছুই বললেন না, কারণ তাঁর কষ্ট যে কি ভীষণ তা তাঁরা দেখতেই পাচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন সাত রাত তাঁরা ইয়োবের সঙ্গে মাটিতে বসে রইলেন। ইয়োবের দুঃসহ যন্ত্রণা দেখে কেউ কোন কথা বলতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই তিন বন্ধু ইয়োবের সঙ্গে সাতদিন সাত রাত বসে রইলেন| কেউই ইয়োবের সঙ্গে কোন কথা বলেন নি কারণ তাঁরা দেখেছিলেন ইয়োব অতিরিক্ত কষ্ট পাচ্ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা তার সঙ্গে সাত দিন এবং সাতরাত মাটিতে বসে রইলেন এবং কেউ তাকে কোন কথা বললেন না, কারণ তারা দেখল যে তার দুঃখ অতি ভয়ঙ্কর ছিল।