Job 2:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? শয়তান মাবুদকে জবাবে বললো, আমি দুনিয়া পর্যটন ও সেখানে ইতস্তত ভ্রমণ করে আসলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে এলে?” শয়তান সদাপ্রভুকে উত্তর দিল, “পৃথিবীর সর্বত্র এদিক-ওদিক ঘোরাফেরা করে এলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্য্যটন ও তথায় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্ততঃ ভ্রমণ করিয়া আসিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে আসলে?” উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, “পৃথিবীর মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে আসলে?” জবাবে শয়তান মাবুদকে বলল, “দুনিয়ার মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শয়তানকে বললেন, “তুমি কোথায় ছিলে?” শয়তান প্রভুকে উত্তর দিলো, “আমি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম এবং এদিক-ওদিক যাচ্ছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে এলে?” তখন শয়তান সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন, “পৃথিবীর এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছিলাম।”