Job 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইউবের প্রতি কি তোমার মন পড়েছে? কেননা তার মত সিদ্ধ ও সরল, আল্লাহ্ভীরু ও কুক্রিয়াত্যাগী লোক দুনিয়াতে কেউই নেই; সে এখনও তাঁর সিদ্ধতা রক্ষা করছে, যদিও তুমি অকারণে তাকে বিনষ্ট করতে আমাকে প্ররোচিত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তোমার নজর পড়েছে? পৃথিবীতে তার মতো আর কেউ নেই; সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ, যে সদাপ্রভুকে ভয় করে ও কুকর্ম এড়িয়ে চলে। আর সে এখনও তার সততা বজায় রেখেছে, যদিও বিনা কারণে তার সর্বনাশ করার জন্য তুমি তার বিরুদ্ধে আমাকে প্রণোদিত করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই; সে এখনও আপন সিদ্ধতা রক্ষা করিতেছে, যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই; সে এখনও আপন সিদ্ধতা রক্ষা করিতেছে, যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তাঁর মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও মন্দতা থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ তবুও সে এখনও কোন দোষ করে নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ শয়তানকে বললেন, “আমার গোলাম আইয়ুবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? দুনিয়াতে তাঁর মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভয় করে ও খারাপী থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ তবুও সে এখনও কোন দোষ করে নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তান বলল, আমি পৃথিবীর চর্তুদিক পরিভ্রমণ করে এলাম। প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত সৎ ও বিশ্বস্ত কেউ নেই। সে আমার উপাসনা করে এবং মন্দের পথ পরিহার করে চলে। যদিও অকারণে তুমি তার ক্ষতি করার অনুমতি আমার কাছ থেকে নিয়েছ তবুও দেখ, সে তার বিশ্বাসে অবিচল রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু শয়তানকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমার দাস ইয়োবকে দেখেছো? পৃথিবীতে ইয়োবের মতো আর কোন লোক নেই| ইয়োব একজন সৎ এবং অনিন্দনীয় মানুষ| সে এখনও তার সততাকে ধরে আছে যদিও তুমি সম্পূর্ণ বিনা কারণে তাকে ধ্বংস করতে আমাকে প্ররোচিত করেছিলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কি আমার দাস ইয়োবের প্রতি লক্ষ্য রেখেছ? কারণ তার মত পৃথিবীতে কেউ নেই, একটি নিখুঁত এবং সৎ লোক, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে। সে এখনও তার সততা ধরে রেখেছে, যদিও তুমি আমাকে তার বিরুদ্ধে কাজ করতে রাজি করিয়েছ, অকারণে তাকে ধ্বংস করতে রাজি করিয়েছ।”