Job 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শয়তান মাবুদকে জবাবে বললো, চামড়ার জন্য চামড়া, আর প্রাণের জন্য লোক সর্বস্ব দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“চামড়ার জন্য চামড়া!” শয়তান উত্তর দিল। “একজন মানুষ তার নিজের জীবনের জন্য সবকিছু ত্যাগ করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্ম্মের জন্য চর্ম্ম, আর প্রাণের জন্য লোক সর্ব্বস্ব দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্মের জন্য চর্ম, আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শয়তান বলল, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ; মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শয়তান বলল, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ; মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তান তখন প্রভুকে বলল, মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শয়তান উত্তর দিল, “নিজেকে রক্ষা করার জন্য যে কেউই যা কিছু করতে পারে| নিজের জীবন রক্ষা করার জন্য একজন তার সর্বস্ব দিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শয়তান সদাপ্রভুকে উত্তর দিয়ে বলল, “চামড়ার জন্য চামড়া, প্রকৃত পক্ষে, একজন মানুষ তার জীবনের জন্য সব কিছু দিয়ে দেবে।