Job 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শয়তান মাবুদের সম্মুখ থেকে বের হয়ে আইউবের আপাদমস্তকে আঘাত করে দুষ্ট স্ফোটক জন্মাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পায়ের তলা থেকে তার মাথার তালু পর্যন্ত বেদনাদায়ক ঘা উৎপন্ন করে তাঁকে পীড়িত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে গেল এবং ইয়োবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাঁকে কষ্ট দিতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শয়তান মাবুদের সামনে থেকে বের হয়ে গেল এবং আইয়ুবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাঁকে কষ্ট দিতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ দূষিত ক্ষতে ভরিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল| শয়তান যন্ত্রণাদায়ক ফোড়ায় ইয়োবের পা থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শয়তান সদাপ্রভুর সামনে থেকে চলে গেল এবং ইয়োবকে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত ভয়ঙ্কর ফোঁড়ায় ভরিয়ে দিয়ে কষ্ট দিল।