Job 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর স্ত্রী তাঁকে বললেন, তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করছো? আল্লাহ্কে অভিশাপ দিয়ে প্রাণত্যাগ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর স্ত্রী তাঁকে বললেন, “এখনও কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছ? ঈশ্বরকে অভিশাপ দাও ও মরে যাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার স্ত্রী তাঁহাকে কহিলেন, তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার স্ত্রী তাঁহাকে কহিলেন, তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর স্ত্রী তাঁকে বললেন, “তুমি এখনও দাবি করছ যে, তুমি নির্দোষ? ঈশ্বরকে দোষ দিয়ে মরে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর স্ত্রী তাঁকে বললেন, “তুমি এখনও দাবি করছ যে, তুমি নির্দোষ? আল্লাহ্কে দোষ দিয়ে মরে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইয়োবের স্ত্রী তখন তাঁকে বললেন, এখনও তুমি তোমার বিশ্বাস আঁকড়ে ধরে আছ? এর চেয়ে বরং ঈশ্বরকে ধিক্কার দিয়ে মৃত্যুবরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োবের স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি এখনো ঈশ্বরের প্রতি সততায় অবিচল আছ? কেন তুমি ঈশ্বরকে অভিশাপ দিচ্ছো না এবং মরছো না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তার স্ত্রী তাকে বললেন, “তুমি কি এখনও তোমার সততা ধরে রাখবে? ঈশ্বরকে ত্যাগ কর এবং প্রাণ ত্যাগ করো বা মৃত্যু বরণ করো।”