Job 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়, তার দিল কালসাপের বিষস্বরূপ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তার খাদ্যদ্রব্য তার পেটে গিয়ে টকে যাবে; তার দেহের মধ্যে তা সাপের বিষে পরিণত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহার অন্ন উদরে গিয়া বিকৃত হয়, তাহার অন্তরে কালসর্পের গরলস্বরূপ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহার অন্ন উদরে গিয়া বিকৃত হয়, তাহার অন্তরে কালসর্পের গরলস্বরূপ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে; তার মধ্যে তা সাপের বিষের মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে; তার মধ্যে তা সাপের বিষের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার উদরে গিয়ে সেই খাদ্য তিক্ত হয়ে উঠবে, বিষের মতই বিষাক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই মন্দটাই ওর পেটের ভেতর গিয়ে বিষ হয়ে উঠবে| এটা ওর শরীরের ভেতরে গিয়ে, সাপের বিষের মতোই বিষাক্ত হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই খাবার তার পেটের ভিতরে তিতো হয়; এটা তার ভিতরে বিষধর সাপের বিষে পরিণত হয়।