Job 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো, সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু সে দরিদ্রদের উপর অত্যাচার করে তাদের নিঃস্ব করে ছেড়েছে; সে সেই বাড়িগুলি দখল করেছে যেগুলি সে নির্মাণ করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নির্ম্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নির্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে গরীবদের অত্যাচার ও অবহেলা করেছে, আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে গরীবদের জুলুম ও অবহেলা করেছে, আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে দীন-দরিদ্রের উপর অত্যাচার করেছে অন্যের ঘরবাড়ি সে জবরদখল করে নিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ মন্দলোক গরীব লোকদের আঘাত করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে| সে তাদের গ্রাহ্য করে না এবং তাদের জিনিস কেড়ে নেয়| অন্যের তৈরী বাড়ী সে জবরদখল করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে দরিদ্রদের অত্যাচার এবং অবহেলা করেছে; যে বাড়ি সে বানায়নি সেই বাড়ি সে জোর করে লুট করত।