Job 20:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যখন নিজের উদর পূর্ণ করতে উদ্যত হয়, আল্লাহ্ তার উপরে তাঁর গজবের আগুন নিক্ষেপ করবেন, তার ভোজনকালে তার উপরে তা বর্ষণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পেট ভরে যাওয়ার পর, ঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপর ঢেলে দেবেন ও তার উপর তাঁর আঘাত বর্ষণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যখন নিজ উদর পূর্ণ করিতে উদ্যত হয়, [ঈশ্বর] তাহার উপরে আপন ক্রোধাগ্নি নিক্ষেপ করিবেন, তাহার ভোজনকালে তাহার উপরে তাহা বর্ষণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যখন নিজ উদর পূর্ণ করিতে উদ্যত হয়, [ঈশ্বর] তাহার উপরে আপন ক্রোধাগ্নি নিক্ষেপ করিবেন, তাহার ভোজনকালে তাহার উপরে তাহা বর্ষণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পেট ভরবার সময়ে ঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপরে ঢেলে দেবেন, তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পেট ভরবার সময়ে আল্লাহ্ তাঁর জ্বলন্ত গজব তার উপরে ঢেলে দেবেন, তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার দুর্দশার ভোগ সম্পূর্ণ করার জন্য ঈশ্বরের ক্রোধের দণ্ড অঝোরে তার উপর নেমে আসবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা তাদের আকাঙ্খার সব কিছু আহার করার পর, ঈশ্বর ওদের ওপর তাঁর জ্বলন্ত ক্রোধ বর্ষণ করবেন, ঈশ্বর তাদের খাবার হিসেবে শাস্তি বর্ষণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সে প্রায় তার পেট ভরিয়ে ফেলেছে, তখন ঈশ্বর তাঁর প্রচন্ড ক্রোধ তার ওপরে নিক্ষেপ করবেন; তার খাবার দিনের ঈশ্বর তা তার ওপর বর্ষাবেন।