Job 20:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়, তার পিত্ত থেকে চক্‌মকে তীরের ফলা বের হয়, নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার পিঠ থেকে সেটি টেনে বের করবে, তার যকৃৎ থেকে সেই চক্‌মকে ফলাটি বের করবে। আতঙ্ক তার উপরে নেমে আসবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বাণ টানিলে তাহা তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্‌মকে বাণাগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহাকে আক্রমণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বাণ টানিলে তাহা তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্‌মকে বাণাগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহাকে আক্রমণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে, সে তার দেহ থেকে তা টেনে বের করবে। নানা রকম ভয় তার উপর আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে, সে তার শরীর থেকে তা টেনে বের করবে। নানা রকম ভয় তার উপর আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই তীর তার দেহ ভেদ করবে, তার ফলা থেকে ঝরবে তাজা রক্ত, আতঙ্ক তাকে গ্রাস করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাম্র শর ওদের শরীর ভেদ করে যাবে এবং ওদের পিঠ ফুঁড়ে বের হবে| তীরের তীক্ষ্ণ ফলা ওদের প্লীহা ভেদ করে যাবে এবং ওরা ভয়ে শিউরে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তীর তার পিঠ ভেদ করবে এবং বেরিয়ে আসবে; সত্যি, তীরের চকচকে আগাটা তার যকৃত থেকে বেরিয়ে আসবে; আতঙ্ক তার ওপরে আসবে।