Job 20:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে। তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ধনসম্পদের জন্য সর্বাত্মক অন্ধকার অপেক্ষা করে আছে। দাবানল তাকে গ্রাস করবে ও তার তাঁবুর অবশিষ্ট সবকিছু গিলে খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ধনরূপে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা ব্যজনে অগ্নি তাহাকে গ্রাস করিবে। তাহার তাম্বুতে অবশিষ্ট সকলই ভস্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ধনরূপে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা ব্যজনে অগ্নি তাহাকে গ্রাস করিবে। তাহার তাম্বুতে অবশিষ্ট সকলই ভস্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে। যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবে আর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে। যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবে আর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সঞ্চিত ধনসম্পদ হবে বিনষ্ট, আগুন তাকে গ্রাস করবে, তার তাঁবুতে অবশিষ্ট যারা থাকবে ধ্বংস হয়ে যাবে সেই আগুনে। এ আগুন কোন মানুষের হাতে জ্বালা নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের সমস্ত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে| একটি আগুন ওদের ধ্বংস করবে- একটি আগুন যা কোন মানুষ শুরু করে নি| সেই আগুন বাড়ীর সব কিছুকে ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সম্পত্তির জন্য সম্পূর্ণ অন্ধকার সঞ্চিত হয়; বিনা হওয়াতেই আগুন তাকে গ্রাস করবে; এটা তার তাঁবুতে থাকা বাকি জিনিসগুলি গ্রাস করবে।