Job 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়? কতবার তাদের বিপদ ঘটে, এবং আল্লাহ্‌ ক্রোধে এমন কষ্ট বণ্টন করেন যে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও দুষ্টদের প্রদীপ কতবার নিভে যায়? কতবার তাদের উপরে চরম দুর্দশা নেমে আসে, ক্রোধের বশবর্তী হয়ে ঈশ্বর তাদের এই পরিণতি ঘটান?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কতবার দুষ্টদের প্রদীপ নির্ব্বাণ হয়? কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং [ঈশ্বর] ক্রোধে এমন ক্লেশ বন্টন করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়? কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং [ঈশ্বর] ক্রোধে এমন ক্লেশ বণ্টন করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়? কতবারই বা তাদের উপর বিপদ আসে? কতবার ঈশ্বর ক্রোধে তাদের শাস্তি দেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়? কতবারই বা তাদের উপর বিপদ আসে? কতবার আল্লাহ্‌ রাগে তাদের শাস্তি দেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্টদের দীপ কি সত্যিই নিভে যায়? কখনও কি তারা দুর্দশায় পড়ে? ঈশ্বর কি কখনও চরম ক্রোধে তাদের দণ্ড দেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কতবার মন্দ লোকদের আলো নিভে যায়? কতবার মন্দ লোকদের ওপর দুর্গতি ঘনিয়ে আসে? কতবার ঈশ্বর ক্রুদ্ধ হয়ে ওদের শাস্তি দেবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কতবার পাপীদের প্রদীপ নেভান হয় অথবা কতবার যে তাদের ওপর বিপদ আসে? কতবার এটা ঘটেছে যে ঈশ্বর তাঁর ক্রোধে তাদের কষ্ট ভাগ করেছেন?