Job 21:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বল, আল্লাহ্ মানুষের সন্তানদের জন্য তার অধর্ম সঞ্চয় করেন। তিনি তাকেই অধর্মের ফল দিন, তা হলে সে তা বুঝতে পারবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলা হয়, ‘দুষ্টদের প্রাপ্য শাস্তি ঈশ্বর তাদের সন্তানদের জন্য সংরক্ষিত করে রাখেন।’ তিনিই দুষ্টদের পাপের প্রতিফল দেন, যেন তারা নিজেরাই তা ভোগ করে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[তোমরা বল,] ঈশ্বর তাহার সন্তানগণের নিমিত্ত তাহার অধর্ম্ম সঞ্চয় করেন। তিনি তাহাকেই অধর্ম্মের ফল দিউন, তাহা হইলে সে তাহা জ্ঞাত হইবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[তোমরা বল,] ঈশ্বর তাঁহার সন্তানগণের নিমিত্ত তাহার অধর্ম সঞ্চয় করেন। তিনি তাহাকেই অধর্মের ফল দিউন, তাহা হইলে সে তাহা জ্ঞাত হইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে বলে, ‘একজন লোকের শাস্তি ঈশ্বর তার সন্তানদের জন্য জমা করে রাখেন।’ কিন্তু ঈশ্বর যেন সেই লোককেই শাস্তি দেন যাতে সে তার দোষ বুঝতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে বলে, ‘একজন লোকের শাস্তি আল্লাহ্ তার সন্তানদের জন্য জমা করে রাখেন।’ কিন্তু আল্লাহ্ যেন সেই লোককেই শাস্তি দেন যাতে সে তার দোষ বুঝতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বল, পিতার পাপের দণ্ড সন্তানেরা ভোগ করে। কিন্তু পাপী তার পাপের প্রতিফল নিজেই ভোগ করে। সে বুঝুক, সর্বশক্তিমান ঈশ্বরের ক্রোধের জ্বালা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি বলছো, ‘পিতার পাপের জন্য ঈশ্বর তার সন্তানকে শাস্তি দেন|’ না! ঈশ্বরের উচিৎ পাপীদের শাস্তি দেওয়া| তখনই মন্দ লোক বুঝতে পারবে তার নিজের পাপের জন্যই তাকে শাস্তি দেওয়া হল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বল, ‘ঈশ্বর এক জনের অপরাধের দায় তার সন্তানদের জন্য রাখেছেন,’ তাকে নিজেকেই এটা ভোগ করতে দাও, যাতে সে জানতে পারে তার অপরাধ।