Job 21:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়? সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা বলছ, ‘সেই মহামান্যের বাড়িটি কোথায়, সেই তাঁবুগুলি কোথায়, যেখানে দুষ্টেরা বসবাস করত?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কহিতেছ, “সেই ভাগ্যবানের বাটী কোথায়? সেই দুর্জ্জনদের বসতির তাম্বু কোথায়?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কহিতেছ, “সেই ভাগ্যবানের বাটী কোথায়? সেই দুর্জনদের বসতির তাম্বু কোথায়?”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বলছ, ‘এখন কোথায় গেল সেই বড় লোকের বাড়ী? কোথায় গেল সেই দুষ্ট লোকের তাম্বু?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বলছ, ‘এখন কোথায় গেল সেই বড় লোকের বাড়ী? কোথায় গেল সেই দুষ্ট লোকের তাম্বু?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বলবে, মহামান্য ব্যক্তিটির ঘরবাড়ি আজ কোথায়? দুরাত্মা যেখানে বাস করত সেই নিবাস এখন কোথায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি হয়তো বলতে পারো: ‘আমাকে রাজপুত্রের সুন্দর ঘড়বাড়ী দেখাও| এখন দেখাও, কোথায় দুষ্ট লোকরা বাস করে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা বল, ‘রাজকুমারের বাড়ি এখন কোথায়? সেই তাঁবু কোথায় যাতে একদিন পাপীরা বাস করত?’