Job 21:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সম্মুখে তার পথ কে প্রকাশ করবে? তার কাজের ফল তাকে কে দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তাদের মুখের উপরে তাদের আচরণের নিন্দা করবে? কে তাদের কৃতকর্মের প্রতিফল তাদের দেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্ম্মের ফল তাহাকে কে দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্মের ফল তাহাকে কে দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার স্বভাবের কথা কে তার মুখের উপর বলবে? সে যা করেছে তার ফল কে তাকে দেবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার স্বভাবের কথা কে তার মুখের উপর বলবে? সে যা করেছে তার ফল কে তাকে দেবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের মুখোমুখি কে অভিযোগ করবে? কে তার দুষ্কর্মের প্রতিফল দেবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকের মন্দ কাজের জন্য কেউই তার মুখের ওপর সমালোচনা করে না| তার মন্দ কাজের জন্য কেউই তাকে শাস্তি দেয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টের সামনে কে তার পথের জন্য তাকে দোষী করবে? সে যা করেছে তার জন্য কে তাকে প্রতিফল দেবে?