Job 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের বাড়ি শান্তিযুক্ত ও ভয়শূন্য থাকে, তাদের উপরে আল্লাহ্র দণ্ড নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ঘরগুলি নিরাপদ ও ভয়মুক্ত; ঈশ্বরের লাঠি তাদের উপরে পড়ে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের বাটী শান্তিযুক্ত, ভয়রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের বাটী শান্তিযুক্ত, ভয়রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বাড়ী নিরাপদ ও ভয়শূন্য থাকে; ঈশ্বরের শাস্তি তাদের উপর থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বাড়ী নিরাপদ ও ভয়শূন্য থাকে; আল্লাহ্র শাস্তি তাদের উপর থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের ঘরবাড়ি, পরিবার-পরিজন নিরাপদে থাকে কোন রকম ভয়ভীতি বা আতঙ্কের মাঝে তাদের দিন কাটাতে হয় না। ঈশ্বরের কোন দণ্ড তাদের উপর নেমে আসে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের ঘরবাড়ী নিরাপদে থাকে এবং ওরাও নিঃশঙ্ক থাকে| ওদের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর একটি লাঠিও ব্যবহার করেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বাড়িঘর ভয় থেকে নিরাপদ; না তাদের ওপর ঈশ্বরের লাঠি আছে।