Job 22:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আল্লাহ্‌কে বলতো, আমাদের কাছ থেকে দূর হও; সর্বশক্তিমান আমাদের কি করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরকে বলেছিল, ‘আমাদের ছেড়ে দাও! সর্বশক্তিমান আমাদের কী করবেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ঈশ্বরকে বলিত, আমাদের নিকট হইতে দূর হও; সর্ব্বশক্তিমান্‌ আমাদের কি করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ঈশ্বরকে বলিত, আমাদের নিকট হইতে দূর হও; সর্বশক্তিমান আমাদের কি করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও ভাল ভাল জিনিষ দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন, তবুও তারা ঈশ্বরকে বলেছিল, ‘তুমি দূর হও। সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’ কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও ভাল ভাল জিনিস দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন, তবুও তারা আল্লাহ্‌কে বলেছিল, ‘তুমি দূর হও। সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’ কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ঈশ্বরকে বলেছিল: আমাদের কাছ থেকে দূর হয়ে যাও, বলেছিল: সর্বশক্তিমান আমাদের কি করতে পারেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকগুলো ঈশ্বরকে বলেছিলো: ‘আমাদের একা ছেড়ে দিন!’ এবং এও বলেছিল, ‘সর্বশক্তিমান ঈশ্বর আমাদের জন্য কিছুই করতে পারবেন না!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ঈশ্বরকে বলে, ‘আমাদের থেকে চলে যাও;’ যারা বলে, ‘সর্বশক্তিমান আমাদের কি করবেন?’