Job 22:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বশক্তিমানের প্রতি ফিরলে তুমি সংগঠিত হবে, তোমার নিবাস থেকে অন্যায় দূর কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদি সর্বশক্তিমানের দিকে ফেরো, তবে তুমি পুনঃস্থাপিত হবে: তুমি যদি তোমার তাঁবু থেকে দুষ্টতা দূর করো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে, তোমার তাম্বু হইতে অন্যায় দূর কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে, তোমার তাম্বু হইতে অন্যায় দূর কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে যাও, তবে তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। যদি তোমার তাম্বু থেকে দুষ্টতা দূর কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে যাও, তবে তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। যদি তোমার তাম্বু থেকে দুষ্টতা দূর কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি নিজেকে অবনত করে সর্বশক্তিমানের কাছে ফিরে আস যদি তোমার আবাস থেকে সমস্ত অধার্মিকতা দূর কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ফিরে এসো, তুমি উদ্ধার হয়ে যাবে| কিন্তু তুমি অবশ্যই তোমার তাঁবুগুলি থেকে অহিতকারী মন্দকে দূর করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে আস, তুমি গঠিত হবে, যদি তুমি অধার্মিকতা তোমার তাঁবু থেকে দূরে রাখ।