Job 22:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি ধুলার মধ্যে তোমার সোনা ফেলে দাও, স্রোতের মধ্যে তোমার ওফীরের সোনা ফেলে দাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও তোমার সোনার তাল ধুলোতে রাখো, তোমার ওফীরের সোনা গিরিখাতের পাষাণ-পাথরের মধ্যে রাখো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধূলার মধ্যেই কাঞ্চন রাখ, স্রোতোমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে ওফীরের সুবর্ণ রাখ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধুলার মধ্যেই কাঞ্চন রাখ, স্রোতমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে ওফীরের সুবর্ণ রাখ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও, আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও, আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যদি তোমার সোনা-দানা ধূলায় ছড়িয়ে দাও, ওফির দেশের খাঁটি সোনা যদি নদীখাতের পাথরগুলির মধ্যে ছুঁড়ে ফেল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজের জমানো সোনাকে আবর্জনার বেশী কিছু ভেবো না, তোমার শ্রেষ্ঠ সোনাকেও নদীর নুড়ি-পাথরের মত তুচ্ছ জ্ঞান কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সম্পত্তি ধূলোয় রাখ, স্রোতের পাথরের মধ্যে ওফীরের সোনা রাখ,