Job 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধার্মিক হলে কি সর্বশক্তিমানের আনন্দ হয়? তুমি সিদ্ধ আচরণ করলে কি তাঁর লাভ হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ধার্মিক হলেও তা সর্বশক্তিমানকে কী আনন্দ দেবে? তোমার আচরণ অনিন্দনীয় হলেও তাতে তাঁর কী লাভ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধার্ম্মিক হইলে কি সর্ব্বশক্তিমানের আমোদ হয়? তুমি সিদ্ধ আচরণ করিলে কি তাঁহার লাভ হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধার্মিক হইলে কি সর্বশক্তিমানের আমোদ হয়? তুমি সিদ্ধ আচরণ করিলে কি তাঁহার লাভ হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন? তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন? তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যদি ধার্মিক হয় তাতে সর্বশক্তিমান ঈশ্বরের কি কাজ সাধিত হয়? তার জীবনাচরণে যদি কোন খুঁত না থাকে তাতেই বা তাঁর কি লাভ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি ন্যায়পরায়ণ হও তাহলে ঈশ্বরের কি কোন সাহায্য হয়? না! অথবা তুমি যদি অনিন্দনীয় হও তাহলে তা কি ঈশ্বরের পক্ষে লাভজনক হয়? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি ধার্মিক হও তাতে কি ঈশ্বর খুশি হন? যদি তুমি তোমার রাস্তা সঠিক কর তাতে কি তাঁর লাভ হয়?