Job 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন, সেজন্য কি তোমার সঙ্গে বিচারে প্রবৃত্ত হন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার ভক্তি দেখেই কি তিনি তোমাকে তিরস্কার করেন ও তোমার বিরুদ্ধে অভিযোগ আনেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন, সেই জন্য কি তোমার সহিত বিচারে প্রবৃত্ত হন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন, সেই জন্য কি তোমার সহিত বিচারে প্রবৃত্ত হন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তির জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন? সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌-ভয়ের জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন? সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাঁকে সম্ভ্রম কর বলেই কি তিনি তোমাকে ভর্ৎসনা করেন? কিম্বা তোমার বিচার করেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইয়োব, তোমার সমীহর কারণেই কি ঈশ্বর তোমাকে সংশোধন করেন? এই কারণেই কি তিনি বিচারে তোমার বিরুদ্ধে আসেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর প্রতি তোমার শ্রদ্ধার জন্য কি তিনি তোমাকে ধমক দেন এবং তোমাকে বিচারে নিয়ে জান?