Job 22:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি অকারণে নিজের ভাইয়ের কাছ থেকে বন্ধক নিতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অকারণে তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে জামানত চেয়েছ; তুমি লোকদের পরনের পোশাক কেড়ে নিয়েছ, তাদের উলঙ্গ করে ছেড়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে; তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে; তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার ভাইদের কাছ থেকে তাদের দেনা উশুল করার জন্য তাদের পরণের কাপড়টুকুও কেড়ে নিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হতে পারে তোমার কোন ভাইকে টাকা ধার দিয়েছিলে, এবং সে যে তোমাকে তা ফেরৎ‌ দেবে তা প্রমাণ করার জন্য তোমাকে কিছু দেওয়ার জন্য তুমি তাকে বাধ্য করেছিলে| তুমি হয়তো ঋণের বন্ধক হিসেবে কোন দরিদ্র মানুষের বস্ত্র নিয়েছিলে| হয়তো অকারণেই তুমি এসব করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি তোমার ভাইয়ের কাছ থেকে অকারণে বন্দক দাবি করতে; তুমি উলঙ্গদের প্রয়োজনের কাপড় তুমি ছিনতাই করতে।